হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মানববন্ধন।

 


ফেসবুক পোস্টে কমেন্টসের জের ধরে ধর্ম অবমাননার অভিযোগ এনে কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্ত্বরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলা শাখা ও কুমিল্লা জেলা হিন্দু ছাত্র-যুব মহাজোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এতে জেলা হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি প্রদিপ সাহার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি এডভোকেট স্বর্ন কমল নন্দী।

আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট মানিক ভৌমিক, উপদেষ্টা তাপস নাহা, লিটন পাল, আইনজীবী ঐক্য পরিষদের সদস্য সচিব এড সুবীর নন্দী বাবুসহ আরো অনেকে।

এ সময় বক্তারা কুমিল্লার মুরাদনগরসহ সারাদেশে বিভিন্ন সময় হিন্দুদের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের আইনের আওতায় আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

ছ‌বি

No comments

Powered by Blogger.