শ্রীকৃষ্ণ কি কি অদ্ভুত লীলা প্রদর্শন করেছিলেন?
* ব্রম্মা যখন গো-বৎসদের অপহরন করেন, তখন তিনি সকল গোবৎসদের এবং গোপবালকদের রূপ ধারণ করেছিলেন।
* নলকূবর এবং মণিগ্রীবকে উদ্ধার করেছিলেন, যার অভিশপ্ত হয়ে বৃক্ষরূপ দেহ প্রাপ্ত হয়েছিলেন।
* দৈত্যাকার কালীয়নাগকেকে পরাভূত করেছিলেন।
বনের দাবানল গ্রাস করেছিলেন।
* বরুণদেবের কবল থেকে নন্দ মহারাজকে উদ্ধার করেছিলেন।
* বিদ্যাধর মোক্ষণ, যিনি সর্পরূপে এসে নন্দ মহারাজকে দংশন করতে চেয়েছিলেন।
* তার কাকা অক্রুরকে যমুনায় বিষ্ণুলোক দর্শন করান।
* একজন দর্জিকে তার সেবার জন্য তাঁকে সারূপ্য মুক্তির আশীর্বাদ প্রদান করেছিলেন।
* একজন পুষ্প বিক্রেতাকে তার দুটি পুষ্পমাল্যের জন্য তাকে নিত্য ভগবৎ সেবায় আশীর্বাদ প্রদান করেছিলেন।
* একজন কুব্জা নারীকে তার চন্দন বাটার জন্য একজন পরমাসুন্দরীতে পরিণত করেছিলেন।
* ধনুর্যজ্ঞে কৃষ্ণ কংসের ধনুটিতে জ্যা স্থাপন করে আকর্ষণ করলেন, তখন তার দুটি খণ্ডে ভেঙ্গে গেল।
* মৃত্যুর অধিকর্তা যমরাজকে মৃতুচক্র ফিরিয়ে নেওয়ার মাধ্যমে গুরুপুত্রের জীবন ফিরিয়ে দিয়েছিলেন।
* সতের বার জরাসন্ধ এবং তার অনুচরদের পরাজিত করেছেন।
* যুদ্ধের সময় কালযবনকে পরোক্ষভাবে হত্যা করেছিলেন। এটি ৮৮ মাইল দীর্ঘ সুউচ্চ পর্বত চূড়া হতে আগুন থেকে বাঁচার জন্য লাফ দিয়েছিলেন।
* মুচুকুন্দ তার গভীর ঘুমন্ত অবস্থা থেকে উদ্ধার লাভ করেন এবং ভক্তিমূলক সেবার জন্য আশীর্বাদ প্রাপ্ত হন।
* সাম্ব যখন প্রদু্্যম্ন নামের দশদিনের কৃষ্ণের শিশু পুত্রকে হত্যা করার উদ্দেশ্যে নদীতে ছুড়ে মারেন, তখন কৃষ্ণ তাকে রক্ষা করেন।
* ক্লান্তিহীনভাবে ৮০০ দিন ব্যাপী যুদ্ধ শেষে কৃষ্ণ গরিলাদিপতি জাম্ববানকে পরাজিত করেছিলেন।
* তিনি ১৬,১০৮ নারীকে বিবাহ করেন এবং তাদেরকে অর্থনৈতিক, নৈতিক এবং পারমার্থিক শক্তি দান করেছিলেন।
* তিনি ১৬১০৮ কৃষ্ণরূপে বিস্তৃত হয়ে একই সময়ে সকলের সাথে সময় অতিবাহিত করেছিলেন।
* শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামার প্রীতার্থে দেবরাজ ইন্দ্রকে পরাভূত করেন এবং সর্গের পারিজাত পুষ্পবৃক্ষ পৃথিবীতে নিয়ে এসেছিলেন।
* নৃগরাজকে স্পর্শের মাধ্যমে তার গিরগিটি রূপ থেকে উদ্ধার করেছিলেন।
* দেবতাদের রাজসভা সুধর্মাকে দ্বারকায় এনেছিলেন।
* উত্তরা যখন অশ্বথামা কর্তৃক ব্রহ্মাস্ত্র দ্বারা আক্রান্ত হয়েছিল, তখন তার গর্ভের পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন।
* মহারাজ পরিচালিত সুতল লোক থেকে মাতা দেবকীর ছয় সন্তানকে পুনরুদ্ধার করেছিলেন।
* অর্জুন ব্রাক্ষণ পুত্রদের জীবন রক্ষায় ব্যর্থ হওয়ার জন্য আত্মহত্যা করতে উদ্যত হন, তখন তাকে রক্ষা করার জন্য তিনি মহাবিষ্ণুর কাছ থেকে মৃত সন্তানকে ফিরিয়ে আনতে অর্জুনকে সহায়তা করেছিলেন।

No comments