শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম এবং তাদের অর্থ।
কৃষ্ণ - ভগবানের সমস্ত আকর্ষণীয় রূপের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ।
পার্থসারথী - অর্জুনের রথের সারথী।
বাসুদেব - বাসুদেব এর পুত্র।
দেবকীনন্দন - মাতা দেবকীর পুত্র।
নন্দনন্দন - নন্দ মহারাজের পুত্র।
যশোদানন্দন - মা যশোদার পুত্র।
মধুসূদন - মধু নামক দৈত্য সংহারকারী।
নারায়ণ - সকল জীবসত্তার আশ্রয়।
গোবিন্দ - সকল গাভী এবং ইন্দ্রিয়ের আনন্দ প্রদানকারী।
কেশব - কেশী নামক দৈত্য সংহারকারী।
মাধব - সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবীর স্বামী।
জনার্দন - সকল জীবসত্তার পালনকারী।
লক্ষ্মীপতি - লক্ষ্মী দেবীর পতি।
হৃষীকেশ - সকল ইন্দ্রিয়ের প্রভু।
মুকুন্দ - মুক্তিদাতা।
দামোদর - যার উদর রজ্জু দ্বারা আবদ্ধ হয়েছিল।
হরি - যিনি দুঃখ হরণ করেন।
অচ্যুত - যিনি কখনো বিচ্যুত হন না।
অজিত - অপরাজেয়।
যোগেশ্বর - অলৌকিক শক্তির অধীশ্বর।
শ্রীপতি - সৌভাগ্যদেবী লক্ষ্মী পতি।
জগৎপতি - প্রকাশিত বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর।
যদুনন্দন - যদুবংশের পুত্র।
ব্রাহ্মণ্যদেব - তিনি সকল ব্রাহ্মণ কর্তৃক পূজিত হন।জননিবাস - তিনি সকলের হৃদয় বিরাজ করেন।
বামন অবতার - তিনি রাজা বলিকে শিক্ষা দিয়েছিলেন।
ত্রিনয়ন - ত্রিভুবনের দ্রষ্টা।
সংষ্কর্ষণ - সকল জীবের পরম আশ্রয় এবং আকর্ষণকারী।

No comments