শ্রীকৃষ্ণ কোথায় অবস্থান করেন?
• চিৎ জগতের গোলোক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান।
• গোলক বৃন্দাবন বেষ্টনকারী অন্তহীন চিৎ জগতের বৈকুন্ঠধামে কৃষ্ণ চতুর্ভুজরুপী নারায়ণরূপে বিরাজমান।
• কৃষ্ণ মহাবিষ্ণুরূপে নিজেকে বিস্তার করেন এবং এই সীমাবদ্ধ জড় বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন।
• কৃষ্ণ প্রতিটি ব্রহ্মান্ডে গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং সেগুলিকে পরিচালনা করেন
• কৃষ্ণ প্রতিটি জীবসত্তা, জড়বস্তু, সক্রিয় কিংবা নিষ্ক্রিয় শরীরে ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং তাদের প্রতিপালন করেন।

No comments